মদে সায়ানাইড খাইয়ে স্বামী খুন! অস্ট্রেলিয়ার নাটক ফাঁস হলো কীভাবে?

গুজরাটের জামনগরে পরকীয়ার পথে বাধা দূর করতে স্বামীকে হত্যার পর ১২ থেকে ১৫ ফুট মাটির নিচে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্ত্রী পৃথ্বী কাচেটিয়ার পরকীয়ার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় তার স্বামী জিগনেশকে মদের সঙ্গে সায়ানাইড মিশিয়ে হত্যা করা হয়। দারেদ এলাকার এক ভাড়া নেওয়া কারখানার মেঝেতে গভীর গর্ত খুঁড়ে মৃতদেহ পুঁতে ফেলার পাশাপাশি দুই বছর ধরে জিগনেশ অস্ট্রেলিয়ায় আছে বলে মিথ্যা নাটক চালিয়েছিল স্ত্রী।

হত্যার ঘটনাটি দীর্ঘ দুই বছর গোপন থাকলেও জিগনেশের ভাইয়ের তৎপরতায় তা ফাঁস হয়ে যায়। জিগনেশকে চমকে দেওয়ার জন্য তার ভাই অশোক অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিলে অভিযুক্ত পৃথ্বী অসংলগ্ন আচরণ শুরু করে। একপর্যায়ে অশোক পুলিশের ভয় দেখালে পৃথ্বী নিজের অপরাধ স্বীকার করে। বর্তমানে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করে হত্যা ও তথ্য-প্রমাণ লোপাটের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *