বিশ্বমঞ্চে এবার ব্র্যান্ড বাংলা চা, নবান্নের মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে উত্তরবঙ্গ!

উত্তরবঙ্গকে শিল্প ও পর্যটনের অন্যতম মূল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। দার্জিলিং ও ডুয়ার্সের চায়ের স্বতন্ত্র স্বাদকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে ‘ব্র্যান্ড বাংলা’ প্রতিষ্ঠা করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। এই উদ্দেশ্যে সম্প্রতি নবান্নে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে রাজ্যের প্রায় ৪০ জন শীর্ষ শিল্পপতির সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ফ্রান্সের ওয়াইন ব্র্যান্ডিংয়ের আদলে দার্জিলিং ও ডুয়ার্সের চা-কে বিশ্বমঞ্চে স্বতন্ত্র পরিচয়ে উপস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গে হাই-এন্ড টি-ট্যুরিজম ও আন্তর্জাতিক মানের হোটেল গড়ে তুলতে শিল্পবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে ১৫ শতাংশ ফ্রি-হোল্ড জমির সুবিধা ঘোষণা করেছে রাজ্য সরকার। শিল্পপতিদের প্রস্তাব অনুযায়ী জেলাভিত্তিক লাইসেন্স প্রদান, বিশেষ এমএসএমই সুবিধা ও সহজ জিএসটি ফ্রেমওয়ার্ক তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। একইসঙ্গে, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক প্রকল্পগুলির সুবিধা শিল্পপতিরা যাতে সহজে পান, তা নিশ্চিত করতে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *