১৫ টাকার চিকিৎসা সরঞ্জাম কেন ২৫০ টাকায়? কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের!

বার্তা ডেস্কঃ

দিল্লি: মাত্র ১৫ টাকায় কেনা চিকিৎসা সরঞ্জাম বা ড্রিপ লাইন রোগীর বিলের সময় কীভাবে ২৫০ টাকায় বিক্রি হয়? জীবনদায়ী ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের দামের এই আকাশছোঁয়া ফারাক নিয়ে কেন্দ্রকে সরাসরি প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। ওষুধ কেনা দাম এবং রোগীদের কাছ থেকে আদায় করা দামের বিশাল ব্যবধানের উপযুক্ত ব্যাখ্যা চেয়ে দেশের শীর্ষ আদালত ভর্ৎসনা করেছে। একই সঙ্গে ওষুধ ও চিকিৎসার উপকরণের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের বর্তমান ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

গত ২৭ অক্টোবর বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ওষুধের দাম নিয়ন্ত্রণ সংক্রান্ত দু’টি মামলার শুনানি ছিল। শুনানিকালে ক্যানসারের একটি ইঞ্জেকশনের দাম কোথাও ১১ হাজার আবার কোথাও ১ লক্ষ ৩০ হাজার টাকা হওয়ার বিস্ফোরক উদাহরণ সামনে আনে আদালত। আদালতের কড়া প্রশ্ন, চিকিৎসাকে ব্যবসায় পরিণত না করে বাণিজ্যিক স্বার্থের চেয়ে সাধারণ মানুষের স্বার্থকে কেন বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে না? মামলার পরবর্তী পর্যায়ে কেন্দ্রের পাশাপাশি হাসপাতালগুলির পরিকাঠামো খরচ নিয়েও আলোচনা হলেও, জনস্বার্থে এই মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বেঞ্চ স্পষ্ট বার্তা দিয়েছে যে রোগীদের অসহায়তা নিয়ে কোনোভাবেই ব্যবসা করা চলবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *