ভ্যাপসা গরমেও আসবে না বিদ্যুতের বিল! বড় দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী
প্রবল দাবদাহে সাধারণ মানুষের বিদ্যুতের বিলের বোঝা কমাতে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ যোজনার সুবিধা গ্রহণের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামে একটি জনকল্যাণ শিবিরে তিনি জানান, বসতবাড়ির ছাদে সোলার প্যানেল বসালে মাসিক বিদ্যুৎ খরচ কার্যত শূন্যে নামিয়ে আনা সম্ভব। এই প্রকল্পের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের আর্থিক সাশ্রয় নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে কেন্দ্রীয় সরকার সরাসরি ভর্তুকি প্রদান করবে। এর মধ্যে ১০০ ইউনিট সক্ষমতার প্ল্যান্টের জন্য ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩০০ ইউনিটের সৌর প্ল্যান্ট বসানোর জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত সরকারি অনুদান পাওয়া যাবে। আগ্রহী ব্যক্তিরা স্থানীয় ‘জনকল্যাণ শিবির’ থেকে অথবা ‘পিএম সূর্য ঘর’ যোজনার অফিসিয়াল পোর্টালে অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।