‘আমি বীরভূমের ব্যাটা’, নিজের ভাষাতেই ঠোঁটকাটা শিক্ষামন্ত্রীর তুখড় জবাব!

কলকাতা: শিক্ষায় দুর্নীতি রুখতে গিয়ে ‘স্যাঁটা গরম’ করা সংক্রান্ত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে সৃষ্ট বিতর্কের মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সম্প্রতি দুর্নীতিবাজদের কঠোর হুঁশিয়ারি দিতে গিয়ে মন্ত্রী এই শব্দটি ব্যবহার করেছিলেন, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। মন্ত্রী দাবি করেছেন, তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এর মাধ্যমে তিনি কেবল দুর্নীতিবাজদের উপযুক্ত শিক্ষার বার্তা দিতে চেয়েছিলেন।

নিজের মন্তব্যের ব্যাখ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, বীরভূমের আঞ্চলিক ভাষায় ‘স্যাঁটা গরম’ করা বলতে সাধারণত কাউকে উচিত শিক্ষা দেওয়া বা কোমর ভেঙে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ বোঝানো হয়। একই সঙ্গে নিজের ভাষাগত অবস্থান স্পষ্ট করে মন্ত্রী বলেন, তিনি বীরভূমের মানুষ এবং প্রয়োজনে তিনি ভবিষ্যতেও নিজের অঞ্চলের ভাষাতেই কথা বলবেন। মন্ত্রীর এই পাল্টা বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *