মেডিক্যাল কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগে বড় পদক্ষেপ, বাতিল আগের প্যানেল!

রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলোর প্রশাসনিক জটিলতা দূর করতে এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়ণে নতুন করে অধ্যক্ষ ও অধিকর্তা নিয়োগের নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। দীর্ঘ দিন ধরে রাজ্যের প্রথম সারির বিভিন্ন মেডিক্যাল কলেজে স্থায়ী প্রধান না থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষদের মাধ্যমেই প্রশাসনিক কাজকর্ম চলছিল। এই অচলাবস্থা কাটিয়ে দ্রুত যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার লক্ষ্যে সরকার নতুন এই উদ্যোগ গ্রহণ করেছে।

এর আগে গত বছরের অগাস্ট মাসে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং চলতি বছরের মার্চ মাসে ৪০ জন প্রার্থীর সাক্ষাৎকারের ভিত্তিতে ১০ জনের একটি প্যানেল তৈরি করা হয়েছিল। তবে সেই প্যানেল থেকে কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বর্তমানে সরকার আগের সেই নিয়োগ প্রক্রিয়া ও প্যানেলটি বাতিল করে সম্পূর্ণ নতুনভাবে নিয়োগের নির্দেশিকা জারি করেছে। এই পদক্ষেপের ফলে রাজ্যের মেডিক্যাল কলেজগুলোতে খুব শীঘ্রই স্থায়ী অধ্যক্ষ ও অধিকর্তা নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *