থানা হামলার ছক বানচাল, জাঙ্গিরের স্ত্রীর জেলহাজত!

দক্ষিণ ২৪ পরগনার ফলতাকাণ্ডে পুলিশি হেফাজত থেকে কুখ্যাত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে ছিনিয়ে নেওয়ার সুপরিকল্পিত ছক বানচাল করেছে প্রশাসন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যার ফলে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জন। এছাড়া কুখ্যাত এই অপরাধীকে মুক্ত করার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনসহ একাধিক গুরুতর ধারায় নতুন মামলা রুজু করা হয়েছে।

তদন্তে জানা গেছে, গত মঙ্গলবার জাহাঙ্গিরকে পুলিশি হেফাজতে নেওয়ার পর থেকেই তাঁর অনুগামীরা এলাকা উত্তপ্ত করে তোলে। ঘটনার আগের দিন জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে একটি গোপন বৈঠকে থানা থেকে তাঁকে ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা করার নির্দেশ দিয়েছেন। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ষড়যন্ত্রের সাথে জড়িত বাকিদের চিহ্নিত করার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *