ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দিদির, স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে নিঃস্ব বাবা!

শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ কলোনিতে নদীতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ষষ্ঠী উপলক্ষে দিদার বাড়ি যাওয়ার পথে পঞ্চানন নদীর পাড়ে এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম ঋষভ কর্মকার ও রিয়া কর্মকার। স্থানীয় সূত্রে জানা গেছে, ঋষভ জুতো ধোয়ার জন্য নদীর ধারে নামলে জলের প্রবল স্রোতে ভেসে যায়। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে দিদি রিয়াও নদীতে ঝাঁপ দিলে দুজনেই তলিয়ে যায়।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সাত মাস আগে মা-কে হারানো এই দুই ভাই-বোনের মৃত্যুতে তাদের বাবা সুব্রত কর্মকারসহ গোটা এলাকা শোকের ছায়ায় স্তব্ধ হয়ে পড়েছে। দুই সন্তানকে হারিয়ে বাবা সুব্রত কর্মকার এখন পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *