ঐতিহাসিক সংঘর্ষবিরতি, অবসান ঘটছে ইসরায়েল-হেজবোল্লা যুদ্ধের!

ইজরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার মধ্যে দীর্ঘ সংঘাতের অবসানে অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের সহযোগিতায় শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই পদক্ষেপের ফলে আমেরিকা ও ইরানের মধ্যে পূর্বে স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতা স্মারক বা মউ চূড়ান্ত রূপ পাওয়ার পথ প্রশস্ত হলো।

এই যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে শুক্রবার সকালে দক্ষিণ লেবাননে ইজরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৬ জন নিহত হন। তবে সংঘাতের কয়েক ঘণ্টার মধ্যেই দুই পক্ষ যুদ্ধ থামাতে সম্মত হয়। বিশেষ করে ইরানের পক্ষ থেকে হেজবোল্লাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে, সংঘর্ষবিরতি না হলে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হবে না। আগামী ৬০ দিনের মধ্যে ইরান ও আমেরিকার শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইজরায়েল-হেজবোল্লা সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক পুনরায় আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *