ইতিহাস মুছে ফেলার চেষ্টা তৃণমূলের! বিস্ফোরক শুভেন্দু অধিকারী
June 20, 2026
.jpeg.webp?ssl=1)
২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঐতিহাসিক এই বিশেষ দিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি পূর্বতন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার কেবল নিজেদের ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখা ও তোষণের রাজনীতি চরিতার্থ করার উদ্দেশ্যে এই দিনটির গুরুত্বকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।
পূর্বতন সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করার এই অভিযোগ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলেছে। পশ্চিমবঙ্গ দিবস পালনের এই উদ্যোগের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারে তাঁর সরকারের দৃঢ় অবস্থানের বার্তা দিয়েছেন।