আর জি কর কাণ্ড: সিবিআইয়ের নজরে বিনীত গোয়েল!

আর জি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় তদন্তের পরিধি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। প্রমাণ লোপাট এবং মূল অভিযুক্তদের আড়াল করার অভিযোগে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, আগামী সপ্তাহেই তাঁকে কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হতে হবে।

তদন্তের স্বার্থে ঘটনার সময় দায়িত্বে থাকা সেন্ট্রাল ডিভিশনের তৎকালীন ডিসি ইন্দিরা মুখার্জি এবং নর্থ ডিভিশনের ডিসি অভিষেক গুপ্তকে শুক্রবার দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁদের জবানবন্দি রেকর্ড করার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া, ঘটনার রাতে প্রমাণ নষ্ট বা তদন্তের গতিপথ পরিবর্তনের পেছনে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক নির্দেশ ছিল কি না, তা খতিয়ে দেখতে সিবিআই তদন্ত চালাচ্ছে। এই সূত্র ধরেই গত বৃহস্পতিবার জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *