চোখে চোখ রেখে অপরাধের দিন শেষ, রাজ্যে আসছে নজিরবিহীন কড়া আইন!
June 20, 2026
হাওড়া ও ফলতায় ঘটে যাওয়া সাম্প্রতিক অশান্তির ঘটনার নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সতর্ক করেছেন। পাশাপাশি, এই ধরনের ঘটনার আড়ালে রাজ্যে কোনো ‘দেশবিরোধী’ কার্যকলাপ চালানো হলে তা শক্ত হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রাজ্যে অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন যে, চলতি বাজেট অধিবেশনেই সরকার একটি নতুন ও কঠোর আইন আনতে চলেছে। এই আইনের উদ্দেশ্য হলো অপরাধীদের মনে ভীতি সঞ্চার করা, যাতে প্রতিটি অপরাধ ঘটানোর আগে তাদের বারবার চিন্তা করতে হয়।