বৌদির সঙ্গে পরকীয়া, দাদাকে সরিয়ে ভাইয়ের নৃশংস পদক্ষেপ!

উত্তরপ্রদেশের আগ্রায় পরকীয়া সম্পর্কের জেরে আপন দাদাকে খুনের অভিযোগে স্ত্রী ও ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সদর বাজার থানার সুলতানপুরা এলাকার একটি মাঠের ধার থেকে ৩২ বছর বয়সি সোলু নামে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি তদন্তে বেরিয়ে আসে যে, সোলুর স্ত্রী এবং তাঁর ছোট ভাই ভোলার মধ্যে অবৈধ সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

তদন্তে জানা যায়, তিন মাস আগে বিয়ের পর থেকেই সোলুর স্ত্রী ও ছোট ভাই ভোলার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে সোলু এর তীব্র প্রতিবাদ করেন। এরপরই তাঁকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন অভিযুক্তরা। প্রাথমিক জেরায় পুলিশের কাছে দুজনেই খুনের কথা স্বীকার করেছেন। বর্তমানে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে খুনসহ একাধিক ধারায় মামলা দায়ের করে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *