দেড় মাস পরেও সরকারি পোর্টালে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ভুল ফর্ম তুলে হয়রানির শিকার মহিলারা!

রাজ্যে নতুন সরকার গঠনের দেড় মাস পেরিয়ে গেলেও নারী ও শিশুকল্যাণ দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের তথ্য ও আবেদনপত্র বহাল রয়েছে। সেখানে নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’-এর কোনো উল্লেখ নেই। সরকারি ওয়েবসাইটের এই তথ্যের গরমিলের কারণে সাধারণ মানুষের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করলেও দপ্তরের ডিজিটাল প্ল্যাটফর্মে এখনো আগের সরকারের প্রকল্পগুলোই রয়ে গেছে। এতে সাধারণ মহিলারা বিভ্রান্ত হয়ে পুরনো ফর্ম ডাউনলোড করছেন এবং নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় তা জমা দেওয়ার কথা ভাবছেন। যদিও দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় বিষয়টিতে বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন যে, ওই ওয়েবসাইটে পুরনো প্রকল্পের তথ্য থাকার কথা নয়। তিনি দ্রুত এই ডিজিটাল গাফিলতি সংশোধন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *