সঙ্গিনীর সঙ্গে ঝগড়া করে অভিমানী গরিলা! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটদুনিয়া

জাপানের নাগোয়া শহরের হিগাসিয়ামা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের ১৩ বছর বয়সী গরিলা ‘কিওমাসা’র একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, সঙ্গিনীর সঙ্গে ঝগড়ার পর অভিমানী ভঙ্গিতে পাথরের ওপর একা বসে আছে গরিলাটি। মানুষের মতো অবিকল গালে হাত দিয়ে, আকাশের দিকে তাকিয়ে তার বিষণ্নতার এই দৃশ্যটি অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে।

ওয়েস্টার্ন লোল্যান্ড প্রজাতির এই গরিলাটি বিখ্যাত ‘হ্যান্ডসাম গরিলা’ শাবানির সন্তান। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সঙ্গিনীর সঙ্গে মনোমালিন্যের পরই কিওমাসা এমন আচরণ শুরু করে। তার এই মানবিক আবেগ ও অনুভূতির বহিঃপ্রকাশ প্রাণীজগতের বুদ্ধিমত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা কিওমাসার এই অবস্থার সাথে নিজেদের জীবনের পরিস্থিতির মিল খুঁজে নিয়ে নানা মন্তব্য করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *