ভারতকে বিধ্বংসী অস্ত্র দিচ্ছে আমেরিকা, বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ!
চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার আবহে ভারতের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে ৪ হাজার ৫৬৬ কোটি টাকার (প্রায় ৪২.৮ কোটি মার্কিন ডলার) একটি বড় সামরিক প্যাকেজে অনুমোদন দিয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার ব্যবহৃত প্রধান দুই যুদ্ধাস্ত্র—‘অ্যাপাচে’ হেলিকপ্টার এবং ‘এম-৭৭৭ আল্ট্রালাইট হাউইৎজার’ কামানের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে ওয়াশিংটন।
মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির (DSCA) বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রতিরক্ষা প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে যন্ত্রাংশ সরবরাহের পাশাপাশি রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সাপোর্ট এবং ভারতীয় সেনাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা। এর মধ্যে অ্যাপাচে হেলিকপ্টার প্যাকেজের মূল্য প্রায় ১৯ কোটি ৮২ লক্ষ ডলার এবং এম-৭৭৭ কামান প্যাকেজের মূল্য প্রায় ২৩ কোটি ডলার। অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টার একসঙ্গে ১২৮টি লক্ষ্যবস্তু শনাক্ত করে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম, অন্যদিকে টাইটানিয়ামের তৈরি চার টন ওজনের এম-৭৭৭ হাউইৎজার কামান হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম পার্বত্য সীমান্তে সহজেই বহনযোগ্য, যা ২৪ থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।