রামমন্দিরে ৩৫০০ কোটির গরমিল! অডিট রিপোর্টে মিলেছিল বিস্ফোরক সতর্কবার্তা

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া হাজার হাজার কোটি টাকার অনুদান ও মূল্যবান সামগ্রীর হিসাব না মেলায় দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। জানা গেছে, ২০২০ সালে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর অভ্যন্তরীণ অডিট রিপোর্টে আর্থিক ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটির বিষয়ে সতর্ক করা হয়েছিল। ওই রিপোর্টে ট্রাস্টের কার্যকলাপে পেশাদারিত্বের অভাব, সুনির্দিষ্ট নিয়মনীতি বা এসওপি (SOP) না থাকা এবং আধুনিক ডেটাবেসের অনুপস্থিতির কথা উল্লেখ করা হলেও তা কার্যত উপেক্ষা করা হয়েছে।

গত পাঁচ বছরে মন্দিরে নগদ প্রায় ৩,৫০০ কোটি টাকা অনুদান হিসেবে জমা পড়েছে এবং বিপুল পরিমাণ সোনা, রুপো ও হিরের গয়না পাওয়া গেছে। অডিট রিপোর্টে স্পষ্ট বলা হয়েছিল যে, এই সম্পদের হিসাব রাখার জন্য কোনো সেকেন্ড বা থার্ড লেভেল ভেরিফিকেশন ব্যবস্থা নেই, যা আর্থিক অনিয়মের ঝুঁকি বাড়াচ্ছে। ট্রাস্টে দক্ষ কর্মী নিয়োগের জন্য এইচআর বিভাগ, ব্যাংকের হিসাব মেলানোর পরিকাঠামো এবং তথ্যপ্রযুক্তি নিরাপত্তার অভাব ছিল। এমনকি অনুদান হিসেবে পাওয়া গয়নাগাটির জন্য স্টক রেজিস্টার তৈরির পরামর্শও সে সময় মানা হয়নি। এই পরিস্থিতির প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকার একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে তদন্ত শুরু করেছে এবং সিট ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *