২০০ কোটির জালিয়াতি মামলা থেকে সরে দাঁড়ালেন জ্যাকলিন!
June 25, 2026
২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় সুপ্রিম কোর্ট থেকে নিজের বিশেষ অনুমতির আবেদন বা ‘স্পেশ্যাল লিভ পিটিশন’ প্রত্যাহার করে নিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। বৃহস্পতিবার শীর্ষ আদালত তাঁর এই আবেদন প্রত্যাহারের অনুমতি দিয়েছে।
এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দায়ের করা চার্জশিট এবং নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজের আর্জি জানিয়ে অভিনেত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি সেই আইনি লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায়, শীর্ষ আদালতে তাঁর আবেদনটি আর বিবেচিত হবে না।