মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, গুজরাত থেকে ধৃত সোনার কারিগর!

মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে শেখ আব্দুল (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় সোনার কারিগর ওই যুবক কর্মসূত্রে গুজরাতের আমদাবাদে থাকলেও সম্প্রতি নিজ এলাকা ধলহরা গ্রামে ফিরেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তমলুক থানার আইসি পবিত্র গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তাঁর ফেসবুক প্রোফাইল ‘শেখ সাহিল’ থেকে লাইভে এসে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিষয়টি নজরে আসার পর গত ১৯ জুন তমলুক থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। মোবাইলের টাওয়ার লোকেশন ও সোর্স নেটওয়ার্ক ব্যবহার করে অভিযুক্তের গতিবিধি ট্র্যাক করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *