বেডরুমে মানি প্ল্যান্ট রাখার ভুল! হতে পারে মারাত্মক আর্থিক ক্ষতি!

অন্দরসজ্জা ও বাতাস পরিশুদ্ধ করতে শোওয়ার ঘরে গাছ রাখার চল বাড়লেও, বাস্তুশাস্ত্র অনুযায়ী এর ভুল নির্বাচন বা ভুল অবস্থান আর্থিক ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শোওয়ার ঘরে সঠিক গাছ রাখা হলে তা ইতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে সৌভাগ্য ও আর্থিক উন্নতির পথ প্রশস্ত করে। অন্যদিকে, ভুল নিয়ম অনুসরণে মানসিক চাপের পাশাপাশি সঞ্চয় ও উপার্জনেও বাধা সৃষ্টি হতে পারে।

আর্থিক সমৃদ্ধির জন্য শোওয়ার ঘরে মানি প্ল্যান্ট রাখা শুভ হলেও তা বিছানা থেকে অন্তত ৫ ফুট দূরত্বে এবং উত্তর বা পূর্ব দিকের জানালার কাছে রাখা উচিত। এছাড়া স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরা ও জুঁই গাছ উত্তর, পূর্ব বা ঈশান কোণে রাখা অত্যন্ত ফলদায়ক, যা ঋণমুক্তি ও কর্মক্ষেত্রে উন্নতির পথ সুগম করে। তবে ক্যাকটাস বা যেকোনো কাঁটাযুক্ত গাছ, বনসাই, কিংবা মৃতপ্রায় কোনো গাছ শোওয়ার ঘরে রাখা বাস্তুমতে অশুভ। শোয়ার ঘরে এসব গাছ রাখলে তা ব্যবসায় ক্ষতি, চাকরিতে বাধা, অযথা খরচ বৃদ্ধি এবং আর্থিক স্থবিরতা ডেকে আনতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *