অবশেষে খুলছে কলেজগুলোর ইউনিয়ন রুম, কড়া নির্দেশ বিকাশ ভবনের!

রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে এবং ছাত্র সংসদের তহবিলের হিসাব নিশ্চিত করতে রাজ্যের সমস্ত সরকারি, সাহায্যপ্রাপ্ত ও স্পনসর্ড কলেজে দীর্ঘদিন ধরে তালাবন্ধ থাকা ছাত্র ইউনিয়ন রুমগুলো অবিলম্বে খোলার নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। ইউনিয়ন ফি বাবদ সংগৃহীত তহবিলের অডিট এবং কলেজের সরকারি সম্পত্তির তালিকা তৈরির লক্ষ্যেই উচ্চশিক্ষা দফতর এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করে বিকাশ ভবনে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

তালাবন্ধ ঘর খোলার প্রক্রিয়ায় কঠোর নিয়মাবলি বেঁধে দেওয়া হয়েছে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা টিচার-ইন-চার্জের পাশাপাশি অন্তত পাঁচজন স্থায়ী শিক্ষক ও অশিক্ষক কর্মীর উপস্থিতিতে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর ঘরের ভেতরের সম্পদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট কর্মীদের স্বাক্ষর নিতে হবে। তল্লাশির সময় কোনো আপত্তিকর সামগ্রী পাওয়া গেলে তা অবিলম্বে গভর্নিং বডি ও ডিপিআই-কে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ছাত্র নেতাদের দাদাগিরি ও ইউনিয়ন রুম ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগ রুখতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *