মুর্শিদাবাদের যুবকের মূত্রনালিতে আস্ত হেয়ারপিন, চিকিৎসকদের চেষ্টায় মিলল প্রাণ!
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এক ২৩ বছর বয়সী যুবকের মূত্রনালি থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুটি হেয়ার পিন বের করেছেন চিকিৎসকরা। তীব্র যন্ত্রণা ও প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার মতো জটিল অবস্থায় সাহেব সরকার নামের ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডা. অমিত বড়ুয়া এবং ডা. আশুতোষ কুমারের তত্ত্বাবধানে সম্পন্ন এই বিরল অস্ত্রোপচারে কোনো বড় ধরনের ক্ষতি ছাড়াই সফলভাবে পিন দুটি অপসারণ করা সম্ভব হয়েছে।
অত্যন্ত সংবেদনশীল মূত্রনালির কথা মাথায় রেখে চিকিৎসকরা এ ক্ষেত্রে ‘থ্রি ও’ক্লক ইনসিশন’ পদ্ধতি প্রয়োগ করেন। সরাসরি পিন টেনে বের করলে মূত্রনালি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকায়, চিকিৎসকরা মূত্রনালির মুখের ডানদিকে সামান্য ছেদ করে মুখটি প্রসারিত করেন। চিকিৎসার পর রোগী এখন আশঙ্কামুক্ত। এদিকে, মূত্রনালিতে কীভাবে এমন বস্তু প্রবেশ করল তা নিয়ে কোনো তথ্য না মিললেও, মনোরোগ বিশেষজ্ঞরা একে ‘এক্সকোরিয়েশন স্কিন পিকিং ডিজঅর্ডার’-এর মতো মানসিক সমস্যার লক্ষণ হিসেবে দেখছেন। চিকিৎসকদের মতে, সঠিক সময়ে মানসিক চিকিৎসা না হলে এর বিরূপ প্রভাব রোগীর দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।