মুর্শিদাবাদ মেডিক্যালে নজিরবিহীন কাণ্ড, যুবকের মূত্রনালি থেকে বের করা হলো হেয়ার পিন!

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ২৩ বছর বয়সী এক যুবকের মূত্রনালি থেকে দুটি হেয়ার পিন সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। তীব্র যন্ত্রণা ও প্রস্রাবের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ওই যুবকের মূত্রনালিতে কীভাবে পিনগুলো প্রবেশ করল, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও চিকিৎসকরা ‘থ্রি-ও ক্লক ইনসিশন’ পদ্ধতিতে কোনো প্রকার ক্ষতি ছাড়াই সফলভাবে পিনগুলো বের করতে সক্ষম হন।

ডাঃ অমিত বড়ুয়া এবং ডাঃ আশুতোষ কুমারের নেতৃত্বাধীন মেডিকেল দল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। এই ধরণের ঘটনার পেছনে ‘এক্সকোরিয়েশন স্কিন পিকিং ডিজঅর্ডার’-এর মতো মানসিক সমস্যার সম্ভাবনা রয়েছে বলে মনোবিদরা অভিমত ব্যক্ত করেছেন। বর্তমানে ওই যুবক সুস্থ রয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *