ইঞ্জিনিয়ারিং না পড়েই ইঞ্জিনিয়ার ফিরহাদ! তারাতলা বিপর্যয়ে দায় এড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী

তারাতলায় গুদাম ধসের ঘটনায় ১১ জন শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তজনা দেখা দিয়েছে। বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিপর্যয়ের জন্য সরাসরি তৎকালীন মেয়র ও স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিমকে দায়ী করেছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কলকাতা পুরসভার অনুমোদিত বিতর্কিত নকশাতেই মারাত্মক ত্রুটি ছিল এবং সেই ত্রুটিপূর্ণ ফাইলেই নিজের স্বাক্ষর করেছিলেন তৎকালীন মেয়র।

এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ভবনের প্রযুক্তিগত নকশা পরীক্ষার দায়িত্ব পুরসভার বিল্ডিং বিভাগের। তিনি নিজেকে প্রকৌশলী নন উল্লেখ করে মন্তব্য করেছেন, দাপ্তরিক প্রক্রিয়ায় বড় বাণিজ্যিক ফাইলগুলোতে মেয়রের স্বাক্ষর কেবলই একটি আনুষ্ঠানিকতা। ভবনটিকে অবৈধ নয় বলে দাবি করে তিনি একে প্রশাসনিক তদারকির অভাব বলে অভিহিত করেছেন। তবে রাজনৈতিক বিরোধের মাঝেও তিনি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ পরিচালনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *