আজ কি ফের ভাসবে কলকাতা? দুপুরের পরই ধেয়ে আসছে বড় বিপদ!

শুক্রবার সকালে ঝলমলে রোদ দেখা দিলেও দুপুরের পর থেকে কলকাতার আকাশ ফের কালো মেঘে ঢাকার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের দ্বিতীয় ভাগে কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতের পর বৃষ্টির দাপট সাময়িকভাবে কমলেও রাজ্যজুড়ে দুর্যোগ পরিস্থিতি এখনও কাটেনি।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, মালদহ এবং দুই দিনাজপুরে দুর্যোগের মাত্রা আরও বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির জন্য হাই অ্যালার্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষকে বজ্রপাত ও ঝড়ের সময় অকারণে ঘরের বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *