রাজ্যেও আসছে অভিন্ন দেওয়ানি বিধি? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর!
June 26, 2026
পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, গুজরাত, উত্তরাখণ্ড এবং আসামের মডেল অনুসরণ করেই রাজ্যে এই বিধি কার্যকর করা হবে।
এই বিধি বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, এর জন্য একজন বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। অন্য রাজ্যগুলোতে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সেই একই প্রক্রিয়া মেনে পশ্চিমবঙ্গ সরকার এগোবে। আগামী সোমবার বিধানসভায় এই বিষয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন।