স্তব্ধ অলকা ইয়াগনিকের গানের জগৎ! মারাত্মক যে ভুলে চিরতরে হারাতে পারেন শ্রবণশক্তি

সম্প্রতি দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে দেশের অন্যতম সম্মানজনক নাগরিক পুরস্কার ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। তবে এই অর্জনের পাশাপাশি তিনি এক কঠিন শারীরিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়িকা নিজেই জানিয়েছেন, বিমান থেকে নামার পর হঠাৎ করেই তার শ্রবণশক্তি সম্পূর্ণ লোপ পেয়েছে। চিকিৎসকদের মতে, তীব্র ভাইরাল ইনফেকশনের কারণে তিনি ‘সেন্সোরিনিউরাল হিয়ারিং লস’ নামক এক বিরল ও স্থায়ী বধিরতায় আক্রান্ত হয়েছেন, যা কানের ভেতরের সংবেদনশীল কোষ বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে দেখা দেয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ভাইরাল ইনফেকশন ছাড়াও আধুনিক জীবনযাত্রার বিভিন্ন অভ্যাসের কারণে শ্রবণশক্তি স্থায়ীভাবে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। ঘণ্টার পর ঘণ্টা উচ্চ শব্দে ইয়ারফোনে গান শোনা, কটন বাড ব্যবহার করে কান পরিষ্কার করা, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক ওষুধের সেবন, নিয়মিত ধূমপান এবং মাথায় গুরুতর আঘাতের মতো বিষয়গুলো শ্রবণশক্তির বড় শত্রু। বিশেষজ্ঞদের মতে, কানের সুরক্ষায় এসব ক্ষতিকর অভ্যাস বর্জন করা এবং সচেতন থাকা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *