আদালতের পথে তৃণমূল উপপ্রধানের মাথায় ডিম, কলকাতায় অস্ত্রসহ ধৃত ক্যানিংয়ের ইন্দ্রজিৎ!

ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার তৃণমূল উপপ্রধান, থানায় বিক্ষোভ ও ডিম নিক্ষেপ

দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ডেরা থেকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার হয়েছেন ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দার। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি আদায়, প্রকাশ্যে মারধর, অস্ত্র মজুত এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযুক্তের গ্রেপ্তারির ঘটনায় ক্যানিংয়ের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে ধৃত নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় ক্যানিং থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়ি থেকে নামানোর সময় স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা ‘চোর-চোর’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় উত্তেজিত জনতা পুলিশের ঘেরাটোপের মধ্যেই ইন্দ্রজিৎ সর্দারের দিকে তেড়ে যান এবং তাঁর মাথায় পরপর ডিম ভেঙে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশি হেফাজতে নিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং দায়ের করা অন্যান্য অভিযোগের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *