পুরসভায় ‘কালী-রাজ’, বিল্ডিং প্ল্যান পাসের খলনায়ক ফিরহাদের ঘনিষ্ঠ ওএসডি এবার শ্রীঘরে!

তারাতলায় গুদাম ভেঙে পড়ার ঘটনার তদন্তে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। পুরসভার বেআইনি বিল্ডিং প্ল্যান পাস করানোর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের ওএসডি (OSD) কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর আগামী ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। লালবাজারের দাবি, পুরসভায় প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে বিল্ডিং প্ল্যান পাস করানোর মূল চক্রটি তিনিই পরিচালনা করতেন।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, কালীচরণ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তদন্তের স্বার্থে তাঁকে জেরা করা অপরিহার্য। এই অবৈধ চক্রের গভীরতা এবং এর সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের চিহ্নিত করতেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অতীতে পুরসভায় ‘কালী সিন্ডিকেট’-এর যে অভিযোগ তুলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই বিষয়টিকে কেন্দ্র করে প্রশাসনের অন্দরে অস্বস্তি বেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *