বিল্ডিং প্ল্যান দুর্নীতিতে বড় ধাক্কা, ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে কালীচরণ!

বেআইনি বিল্ডিং প্ল্যান অনুমোদন কাণ্ডে কালীচরণ বন্দ্যোপাধ্যায় পুলিশি হেফাজতে

কলকাতা: বেআইনি বিল্ডিং প্ল্যান অনুমোদন পাইয়ে দেওয়ার অভিযোগে ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আগামী ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কলকাতা পুলিশের আবেদনের প্রেক্ষিতে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন।

তদন্তকারী সংস্থার দাবি, কালীচরণ বন্দ্যোপাধ্যায় একটি চক্রের মাধ্যমে পরিকল্পিতভাবে এই বেআইনি বিল্ডিং প্ল্যান অনুমোদনের কাজ পরিচালনা করতেন। এই প্রভাবশালী ব্যক্তির কর্মকাণ্ডের গভীরে পৌঁছাতে এবং চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের চিহ্নিত করার স্বার্থে তাঁকে জেরা করা প্রয়োজন বলে আদালতে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, কালীচরণের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *