আবারও ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স!
June 26, 2026
দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। ভূপৃষ্ঠ থেকে ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎসস্থল ছিল।
ভূমিকম্পের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ। এছাড়া দুর্যোগপূর্ণ এই পরিস্থিতির ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর বা হতাহতের তথ্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।