দিদির গড়ে দাদার হুংকার, ভবানীপুরে বড় চমক শুভেন্দুর!

ভবানীপুরে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা: ভোটের প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীর দিনে ভবানীপুরে নিজের দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় কার্যালয় উদ্বোধনের পর কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি জানান, ভবানীপুরবাসীর প্রশাসনিক কাজ ও যেকোনো প্রয়োজনের জন্য এই কার্যালয় ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং এখানকার মানুষ সব ধরনের পরিষেবা পাবেন। ভবানীপুরের মানুষের জন্য এই কার্যালয় একটি প্রধান ভরসাকেন্দ্র হয়ে উঠবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

২৬-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করে এই কেন্দ্রের বিধায়ক হিসেবে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র রাজনৈতিক এলাকা হিসেবে পরিচিত ভবানীপুরের দায়িত্ব এখন নতুন মুখ্যমন্ত্রীর কাঁধে। ভোটের সময় করা প্রতিশ্রুতি রক্ষায় শুভেন্দুর এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *