ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে অভিষেক, বড় উদ্যোগ তৃণমূলে!

ভোট পরবর্তী হিংসার শিকার দলীয় নেতা-কর্মীদের আইনি সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস তাদের হেল্পলাইন ‘এক ডাকে অভিষেক’ পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত এই উদ্যোগের মাধ্যমে আক্রান্তদের দ্রুত আইনি পরামর্শ ও সবরকম সহায়তা পৌঁছে দেওয়া হবে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার শিকার হওয়া কর্মীদের পাশে দাঁড়াতে এই কার্যক্রমের সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ ও বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে শীর্ষ নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। মূলত আক্রান্ত কর্মীরা যাতে সঠিক সময়ে আইনি পরামর্শ পান এবং প্রশাসনের সহযোগিতায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *