রাজকুমারের লুকে তোলপাড়! সুশান্তের প্রসঙ্গ টেনে মোক্ষম জবাব দিলেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’-র শুটিংয়ের সময় অভিনেতা রাজকুমার রাওয়ের লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর সমালোচনা। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, রাজকুমারের সঙ্গে সৌরভের চেহারার বিন্দুমাত্র মিল নেই। এই লুক নিয়ে চলা বিতর্কের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ জানান, হুবহু একই রকম দেখতে কাউকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রাক্তন ভারত অধিনায়কের মতে, দর্শকরা শেষ পর্যন্ত অভিনেতার কাজ বা অভিনয়ই মূল্যায়ন করবেন। এই প্রসঙ্গে তিনি সুশান্ত সিং রাজপুতের ধোনি এবং রণবীর কাপুরের সঞ্জয় দত্ত অভিনীত চরিত্রের উদাহরণ টেনে বলেন, চেহারার মিল না থাকলেও তাঁরা পর্দায় অনবদ্য কাজ করেছেন। তাই রাজকুমার রাওয়ের অভিনয়ের ওপরই তিনি সম্পূর্ণ আস্থা রাখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *