নিয়োগ দুর্নীতি রুখে নিলেন বড় পদক্ষেপ, SSC ও PSC নিয়ে মমতার যুগান্তকারী ঘোষণা!
রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বচ্ছতা ফেরাতে একাধিক কড়া পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর ২৬ হাজার চাকরি বাতিল এবং পুরসভার দুর্নীতিতে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে এসএসসি, পিএসসি (PSC) এবং সিএসসি (CSC)-র মতো নিয়োগকারী সংস্থাগুলিতে কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতা থাকতে পারবেন না; বোর্ডগুলি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বচ্ছভাবে পরিচালিত হবে।
নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে বিদ্যুৎ দপ্তরের সমস্ত নিয়োগের দায়িত্ব এখন থেকে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) হাতে ন্যস্ত করা হয়েছে। এছাড়া সরকারি দপ্তরে স্বচ্ছতা ও গতিশীলতা আনার লক্ষ্যে বদলি নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। সরকারি দপ্তরে কোনো কর্মী যাতে টানা তিন বছরের বেশি কাজ করতে না পারেন, সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিন বছর পূর্ণ হলেই সংশ্লিষ্ট কর্মীর বদলি এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে।