মোদীর ৩ লক্ষ টাকা লোন! এই তালিকায় আপনার নাম আছে তো?

দেশের ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের স্বাবলম্বী করতে কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’। এই প্রকল্পের আওতায় আগ্রহী ব্যক্তিরা বিনা জামানতে (Collateral-free) ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন। প্রথম ধাপে ১৮ মাস মেয়াদে ১ লক্ষ টাকা এবং পরবর্তী ধাপে ৩০ মাস মেয়াদে ২ লক্ষ টাকা ঋণ পাওয়ার ব্যবস্থা রয়েছে। এই ঋণের ওপর মাত্র ৫ শতাংশ সুদ প্রযোজ্য, যেখানে বাকি ৮ শতাংশ সুদের দায়ভার বহন করবে কেন্দ্র সরকার।

আর্থিক সহায়তার পাশাপাশি প্রকল্পটি প্রশিক্ষণেরও সুযোগ দিচ্ছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে উপবৃত্তি এবং আধুনিক সরঞ্জাম কেনার জন্য ১৫,০০০ টাকার ই-ভাউচার বা এককালীন অনুদান দেওয়া হয়। প্রকল্পটির সুবিধা পেতে আবেদনকারীকে অবশ্যই স্বনিযুক্ত হতে হবে এবং তার বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। দর্জি, কামার, রাজমিস্ত্রি, নাপিতসহ মোট ১৮টি ঐতিহ্যবাহী পেশার মানুষ এই যোজনার অন্তর্ভুক্ত। তবে সরকারি চাকরিজীবী বা বিগত ৫ বছরে অন্য কোনো ঋণভিত্তিক সরকারি প্রকল্পের সুবিধা ভোগীরা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন না এবং পরিবারের মাত্র একজন সদস্যই এই সুবিধা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *