তারকেশ্বরে জল ঢালার নতুন সময়সূচি জানেন তো?

শ্রাবণ মাস শুরু হতেই শিবতীর্থ তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে দূরদূরান্ত থেকে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। গত ১৮ জুলাই থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক শ্রাবণী মেলা আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসে ভক্তদের বিপুল সমাগম সামলাতে এবং দর্শনার্থীদের হয়রানি কমাতে তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ পুজো ও জল ঢালার একটি বিশেষ সময়সূচি প্রকাশ করেছে।

মন্দির কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ভোর ৪টায় মঙ্গল আরতির মাধ্যমে মন্দিরের দরজা খোলা হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টা ৩০ মিনিট এবং সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সাধারণ ভক্তরা জল ঢালার সুযোগ পাবেন। এছাড়া সিঙ্গার দর্শনের জন্য দুপুর ২টা ৪৫ মিনিট ও রাজবেশ দর্শনের জন্য বিকাল ৩টা ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। দিনভেদে নির্দিষ্ট কিছু সময়ে নিত্যপুজো, ভোগ নিবেদন ও আরতির জন্য মন্দির বন্ধ রাখার সময়সূচিও ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বেলা ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট, দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মন্দির সম্পূর্ণ বন্ধ থাকবে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সন্ধ্যা আরতির পর ভক্তরা পুনরায় দর্শন ও পুজো দেওয়ার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *