বারুইপুর কাণ্ডে নড়েচড়ে বসল প্রশাসন! খুনিদের ধরতে তৈরি বিশেষ টিম

বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মর্মান্তিক এই ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্তের নেতৃত্বে ছয় সদস্যের একটি সিট (SIT) গঠন করেছে প্রশাসন। এরই মধ্যে পুলিশ মামলার সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। রবিবার ঘটনার খবর প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ মোট তিনটি পৃথক মামলা দায়ের করেছে—যার মধ্যে ধর্ষণ ও খুনের পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট এবং গণপিটুনির অভিযোগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *