পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র ইরানের হাতে!

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দিয়ে তেহরানে এক চাঞ্চল্যকর দাবি করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, ইরানের কাছে পরমাণু বোমা না থাকলেও ‘থার্মোনিউক্লিয়ার বোমা’ রয়েছে। রুশ এই নেতার মতে, বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালীই হলো ইরানের সেই আসল থার্মোনিউক্লিয়ার অস্ত্র, যা যেকোনো বিশ্বযুদ্ধে প্রচলিত পরমাণু বোমার চেয়েও শক্তিশালী কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করতে সক্ষম।

সম্প্রতি আমেরিকা ও ইজরায়েলের হামলার জবাবে বিশ্বের ২৫ শতাংশ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। তেহরানের এই যুদ্ধ কৌশলের প্রশংসা করে মেদভেদেভ বলেন, এই গুরুত্বপূর্ণ জলভাগের ওপর নিয়ন্ত্রণ ইরানকে পরমাণু অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী অবস্থানে রেখেছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়ে যায় এবং এর ফলে আমেরিকা আলোচনা করতে বাধ্য হয়, যা ইরানের প্রকৃত শক্তিরই প্রমাণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *