রবিবার পুরসভায় তৃণমূল কাউন্সিলর কেন? নথি লোপাটের অভিযোগে বিজেপির তুমুল বিক্ষোভ!

রবিবার ছুটির দিনে অশোকনগর-কল্যাণগড় পুরসভায় তৃণমূল কাউন্সিলর সমীর দত্তের উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুরভবন থেকে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার অভিযোগ তুলে সেখানে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিবাদের সময় এক পুরকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় বিজেপি বিধায়ক। পুর কর্তৃপক্ষের দাবি, কাজের চাপের কারণে ছুটির দিনেও ডেটা এন্ট্রির কাজ চলছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধায়কের নির্দেশে সেই কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। এই ঘটনার বিষয়ে মন্তব্য জানার জন্য তৃণমূল কাউন্সিলর সমীর দত্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *