তৃণমূলে ভাঙনের জের! ৩ শূন্য রাজ্যসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা
July 6, 2026
তৃণমূল কংগ্রেসের তিন রাজ্যসভা সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের ইস্তফার ফলে ফাঁকা হওয়া তিন আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৪ জুলাই এই তিন আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই। এরপর ১৫ জুলাই মনোনয়ন পত্র যাচাই বা স্ক্রুটিনি এবং ১৭ জুলাই নাম প্রত্যাহারের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ওই দিনই বিকেল ৫টা থেকে ভোটের গণনা শুরু হবে।