১২৫ ফুটের মূর্তির উন্মাদনা, শহরে ভাঙচুরের জেরে তোলপাড়!
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরসূচি অনুযায়ী, তিনি ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট দীর্ঘ মূর্তির শিলান্যাস করবেন। এছাড়া ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে পরিদর্শন এবং মিলন মেলায় আয়োজিত অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকবেন।
এদিকে, রাজ্যজুড়ে যখন জন্মজয়ন্তী পালিত হচ্ছে, সেই সময়েই উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ও নামের ফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপেশ হাজরা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী ৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।