আরজি কর কাণ্ড: বিনীত-ইন্দিরার সাসপেনশনের মেয়াদ বাড়ল একধাক্কায়!
July 6, 2026
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর আরজি করকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে অভিযুক্ত তিন আইপিএস আধিকারিক বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তের সাসপেনশনের মেয়াদ আরও ১২০ দিন বৃদ্ধি করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকার। এর আগে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
২০২৪ সালের অগস্ট মাসে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর পুলিশের বিরুদ্ধে তথ্য গোপন ও দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই-এর বিশেষ দল ইতোমধ্যে উল্লেখিত তিন আধিকারিককে তলব করে তাঁদের বয়ান রেকর্ড করেছে এবং ঘটনার সময় তাঁদের তৎকালীন ভূমিকা খতিয়ে দেখছে।