সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা, কারা পেলেন নতুন দায়িত্ব?

রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার রাজ্যপাল আরএন রবির অনুমোদনক্রমে চার সদস্যের এই নতুন কমিশন গঠনের বিষয়টি নবান্নের তরফে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।

এই কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস তথা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী। কমিশনের সদস্য হিসেবে থাকছেন নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম কলকাতার অর্থনীতিবিদ পার্থপ্রতিম পাল। এ ছাড়া, রাজ্য সরকারের অর্থ দফতরের সচিব তথা আইএএস দেবাশিস কারাণমকে এই কমিশনের সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজ্যপালের অনুমোদনের পর কমিশনের কাজের পরিধি ও খসড়া চূড়ান্ত করে দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *