বছরের শেষ সূর্যগ্রহণ কবে? গ্রহণের আগে এই জিনিসগুলো দান করলেই ফিরবে ভাগ্য!
আগামী ১২ আগস্ট ২০২৬ তারিখে বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই মহাজাগতিক ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গ্রহণের আগে সঠিক নিয়ম মেনে দানধ্যান করলে জীবনের বিভিন্ন বাধা কাটিয়ে সৌভাগ্য অর্জন করা সম্ভব।
জ্যোতিষশাস্ত্র মতে, সূর্যগ্রহণের আগে গম, গুড়, তামার সামগ্রী, লাল পোশাক এবং শস্য বা খাদ্যসামগ্রী দান করা অত্যন্ত শুভ। গমের দান আত্মবিশ্বাস বৃদ্ধি করে, গুড় সুখ ও সমৃদ্ধি আনে এবং তামার পাত্রের দান কল্যাণকর বলে মনে করা হয়। এছাড়া লাল বস্ত্র দান করলে সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় এবং অন্নদানকে বিশেষ পুণ্য অর্জনের উপায় হিসেবে বিবেচনা করা হয়। গ্রহণের সময়ে ‘ওম ঘৃণি সূর্যায় নমঃ’ মন্ত্র জপ, ঈশ্বরের ধ্যান এবং ইতিবাচক থাকা ফলদায়ক বলে মনে করা হয়। গ্রহণ শেষ হওয়ার পর ঘরবাড়ি পরিষ্কার করে স্নান করারও বিধান রয়েছে।