নিট আন্দোলনের আড়ালে কীভাবে জন্ম নিল রহস্যে ঘেরা ‘ককরোচ জনতা পার্টি’!
নিট (NEET UG 2026) প্রশ্নপত্র ফাঁস কাণ্ডকে কেন্দ্র করে দিল্লি, বেঙ্গালুরু, পাটনা, মুম্বই ও গোয়াসহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছে। বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ৩০ বছর বয়সি অভিজিৎ দিপকে-র নেতৃত্বে শুরু হওয়া এই প্রতিবাদ এখন দেশজুড়ে ছাত্র-যুবসমাজের একটি শক্তিশালী আন্দোলনে রূপ নিয়েছে। পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে এই আন্দোলন চলছে।
আন্দোলনকারীরা তাঁদের সংগঠনের নাম দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP), যা গত মে মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে ব্যঙ্গ করে রাখা হয়েছে। এই প্রতিবাদের অংশ হিসেবে অনেক স্বেচ্ছাসেবী আরশোলার পোশাক পরে মিছিলে অংশ নিচ্ছেন। অন্যদিকে, এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। এদিকে এই আন্দোলনকে ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র চাপানউতোর সৃষ্টি হয়েছে এবং বিরোধী দলগুলোর সমর্থন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির জটিলতা বাড়ছে।