কাশ্মীর নয়, আগে নিজের ঘর সামলাও! পাকিস্তানকে তুলোধনা ভারতের

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ফের একবার পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে তুলোধোনা করেছে ভারত। নিউইয়র্কে আয়োজিত এক উচ্চপর্যায়ের বিতর্কে অংশ নিয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই বৈঠকে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের করা পুরোনো ও মিথ্যা দাবির কড়া জবাব দিয়ে ভারতীয় দূত পুনর্ব্যক্ত করেন যে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

ভারতীয় প্রতিনিধি আরও বলেন, একমাত্র অমীমাংসিত বিষয়টি হলো বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানের দখলদারি। সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে পাকিস্তানকে সতর্ক করে তিনি জানান, নিয়মিত সন্ত্রাসবাদ টিকিয়ে রেখে কোনোভাবেই পারস্পরিক সহযোগিতা আশা করা যায় না। পরিশেষে পাকিস্তানের প্রতি কড়া বার্তা দিয়ে ভারতীয় মিশন প্রধান বলেন, অন্যের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে তাদের আগে নিজেদের গুরুতর ঘরোয়া সমস্যাগুলোর সমাধানে মনোনিবেশ করা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *