ড্রাইভারদের সমান বেতন এবার কন্ডাক্টরদেরও! বৈষম্য দূর করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি বাসের কন্ডাক্টরদের জন্য বেতন বৃদ্ধির বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে বাসের চালক ও কন্ডাক্টররা সমান বেতন পাবেন। সরকারের এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী অগাস্ট মাস থেকেই কন্ডাক্টররা বর্ধিত হারে বেতন হাতে পাবেন।

বিগত সরকারের আমলে থার্ড পার্টির মাধ্যমে চালক ও কন্ডাক্টরদের নিয়োগ করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালে শুধু চালকদের বেতন বৃদ্ধি করায় কন্ডাক্টরদের মধ্যে ক্ষোভ ও বৈষম্যের সৃষ্টি হয়। সেই দীর্ঘদিনের বঞ্চনা দূর করতেই বর্তমান রাজ্য সরকার এই বেতন সমতাবিধানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় পরিবহণ কর্মীদের মধ্যে স্বস্তি ও খুশির পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *