২০২৭ সালের স্মার্ট মিটার লক্ষ্যমাত্রা, বিদ্যুৎ বিলের হিসেবে কি আসছে বড় চমক!

রাজ্যে স্মার্ট মিটার বসানো নিয়ে লাগাতার বিক্ষোভ ও আপত্তি সত্ত্বেও সরকার এই প্রকল্প বাস্তবায়নে অনড়। সোমবার সংসদে কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক জানান, কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য ২ কোটি ১০ লক্ষেরও বেশি স্মার্ট মিটার বসানোর অনুমোদন দিয়েছে। তবে প্রশাসনিক প্রস্তুতি থাকলেও এখন পর্যন্ত রাজ্যে মাত্র ৭ লক্ষেরও কিছু বেশি মিটার বসানো সম্ভব হয়েছে, যা অনুমোদিত প্রকল্পের মাত্র ৩.৩৪ শতাংশ।

বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় বিধাননগর ও হুগলিতেও স্মার্ট মিটার বসানোর কাজ চলছে, তবে সেখানেও কাজের গতি বেশ মন্থর। বিধাননগরে এখন পর্যন্ত ১৪.৬৯ শতাংশ এবং হুগলিতে ১৮.৪১ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এই পরিস্থিতিতে নবান্ন কেন্দ্রকে আশ্বস্ত করেছে যে, পূর্বনির্ধারিত টেন্ডার ও বরাদ্দ অনুযায়ী আগামী ২০২৭ সালের নভেম্বরের মধ্যেই রাজ্যের ৪০ লক্ষ ৩৫ হাজার বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ সম্পন্ন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *