বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় রণক্ষেত্র এলাকা, জারি ১৬৩ ধারা!

বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর ও সোনারপুর থানা এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। গত রবিবার ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সোমবার সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশ ও যৌথবাহিনীর কড়া টহলদারি চলছে।

এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্তে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। এছাড়া, গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মোট তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী শোকগ্রস্ত পরিবারের সঙ্গে ফোনে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *